মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটের কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সার্জান খানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, জাহাঙ্গীর সেলিম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ (সিলেট) এর সভাপতি ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর সাধারণ সম্পাদক মারজান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা ও শাহীন আলম। পাশাপাশি কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম সাকিব, সার্জান খান ও শাহিন আহমেদ রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ রহমান
মন্তব্য করুন: