সিলেট-৫ আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইবাদুর রহমানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম মামুন। তিনি জানান, বিএনপি জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএম মামুন আরও বলেন, “এ পর্যন্ত জোটের চারটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি আসনগুলো নিয়েও শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।”
উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিলেট-৫ আসনে প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। অবশেষে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নাম চূড়ান্ত হওয়ায় বিএনপি জোটের নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা ও উদ্দীপনা দেখা দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: