কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৫/১২/২০২৫ ১৫:০১:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা শহরের কোতয়ালি থানার আলেকারচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)–এর ৭ ধারায় দায়ের করা মামলায় নুরু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।


গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লায় তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার নুরু মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad