যে দলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

যে দলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

প্রথম ডেস্ক

০৭/০৭/২০২৬ ২০:৫৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হওয়ার আগে ফাইনাল নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার আশা, শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেনই ফাইনালে মুখোমুখি হবে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের আগে দুই দলকেই পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ।

স্পেন প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না, ফেভারিট হতে হলে একটি দলকে কেমন হতে হয়। তবে স্পেন ধাপে ধাপে উন্নতি করছে। প্রতিটি ম্যাচেই তারা আগের চেয়ে শক্তিশালী ও পরিণত হচ্ছে।

বিশ্বকাপের প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, বিশ্বকাপ একটি জটিল প্রতিযোগিতা। এখানে অনেক বিষয় প্রভাব ফেলে। তাই কোনো একক দলকে ফেভারিট বলা কঠিন। এটি সাধারণ কোনো বিশ্বকাপ নয়। এখনো পর্যন্ত কোনো দলই অন্যদের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি।

এরপরই নিজের পছন্দের ফাইনালের কথা জানান তিনি। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে একটি ফাইনাল খেলার জন্য আমি আজই চুক্তিতে সই করতে রাজি। কিন্তু সেই পথটা এখনো অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সামনেই অনেক বড় বাধা অপেক্ষা করছে ’

এবারের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলো অন্যান্য বারের মতো নিজেদের আধিপত্য দেখাতে পারছে না বলেও মনে করেন স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ফুটবলার ক্লাবে দীর্ঘ মৌসুম শেষে এখানে এসেছে। ক্লাব ফুটবলে অসংখ্য ম্যাচ খেলার ধকল তারা এখন টের পাচ্ছে। সম্ভবত এ কারণেই আমরা মাঠে সেই চিরচেনা ঝলমলে ফুটবল খুব বেশি দেখতে পাচ্ছি না। টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট ধরা হয়েছিল, তারাও প্রত্যাশামতো খেলতে পারছে না। সত্যি বলতে, এখন পর্যন্ত কোনো দলই পরিপূর্ণ ফুটবল খেলতে পারেনি।

সজল আহমেদ

মন্তব্য করুন: