বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করার রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করার রেকর্ড গড়লেন মেসি

প্রথম ডেস্ক

০৭/০৭/২০২৬ ২৩:৩০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি ম্যাচেই স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে প্রথমার্ধের ২০তম মিনিটে পাওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পটকিক কাজে লাগাতে পারেননি তিনি।

বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি পেনাল্টি শট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।এর মধ্যে ৪টিতেই গোল করতে ব্যর্থ হওয়াটা নিঃসন্দেহে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে ।২০১৮ সালে আইসল্যান্ড এবং ২০২২ সালে পোল্যান্ডের পর এবার ২০২৬ আসরে জোড়া পেনাল্টি মিস-এই রেকর্ড ফুটবল জাদুকরের নামের পাশে একেবারেই বেমানান।

ধারাভাষ্যকারদের পর্যবেক্ষণটি এখানে বেশ তাৎপর্যপূর্ণ। সারা বিশ্ব যার পায়ের জাদুতে মুগ্ধ, সেই মেসিকে এমন আত্মবিশ্বাসহীন  অবস্থায় দেখাটা সমর্থকদের জন্য রীতিমতো বড় এক ধাক্কা। মোস্তফা শোবেইরের দারুণ রিফ্লেক্স এবং সঠিক দিকে ঝাঁপিয়ে পড়ার টাইমিং যেমন চরম প্রশংসার দাবিদার, তেমনি মেসির শটে প্রত্যাশিত জোর ও কোণ না থাকাও তার ভেতরের প্রচণ্ড মানসিক চাপের স্পষ্ট ইঙ্গিত দেয়।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া এবং এরপর দলের সেরা খেলোয়াড় ও অধিনায়কের পেনাল্টি মিস-আর্জেন্টিনা দল এখন মানসিকভাবে বেশ ব্যাকফুটে চলে গেছে। এই পাহাড়সম চাপ এবং হতাশা সামলে বিশ্বচ্যাম্পিয়নরা কীভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।

সজল আহমেদ

মন্তব্য করুন: