কানাইঘাটে সুরমা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সুরমা নদী থেকে মো. ইকবাল হুসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সুরমা নদীর চান্দের বাজার এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সুরমা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটি ইকবাল হুসেনের বলে শনাক্ত করেন।
সুরমা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামছুল ইসলাম।
আর আর
মন্তব্য করুন: