হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৮/০৭/২০২৬ ১২:০১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম (৫০)। তিনি কটিয়াদী উপজেলা-এর বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম নিহত হন। আহত হন উভয় বাসের অন্তত ২০ যাত্রী। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজন মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

আর আর

মন্তব্য করুন: