বড়লেখায় স্পেন প্রবাসী সামাদ আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
Led Bottom Ad

বড়লেখায় স্পেন প্রবাসী সামাদ আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৪/১২/২০২৫ ১৯:২৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় স্পেন প্রবাসী সামাদ আহমেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বড়লেখা মুক্তিযোদ্ধা শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাদ আহমেদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা ও পুলিশি হয়রানি করা ন্যক্কারজনক ঘটনা। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জামায়াতের আমির ফয়ছল আহমেদ, নাজমুল ইসলাম, আবু সামাদ, তৌহফিদ ইসলাম রিপন, আব্দুল অহদুদ, রবিউল ইসলাম সোহেলসহ আরও অনেকে। বক্তারা সামাদ আহমেদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সামাদ আহমেদের মুক্তির দাবিতে সংহতি প্রকাশ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad