কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃত্যু: প্রেসক্লাবের শোক
Led Bottom Ad

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃত্যু: প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০১/১২/২০২৫ ২১:২৫:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি....রাজিউন। সোমবার বেলা ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ১ছেলে-১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


হাফিজুল হক গত ২৭ নভেম্বর মস্তিস্কে রক্থক্ষরণ জনিত কারনে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর ছেলে। হাফিজুল হক  সিলেট এমসি কলেজ থেকে  অর্থনীতিতে  মাস্টার্স ও 'ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।


এদিকে হাফিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad