বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম নাহিদ (২৮) নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া নাহিদ একদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নাহিদ নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতরের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথা, মুখ ও চোখে মারাত্মক আঘাত লাগে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান।
নাহিদের পিতা মাওলানা জয়নাল আবেদীন বলেন, “২০–২৫ বছর আগে আমার বড় ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। আজ আরেক ছেলে হারালাম। এই শোক কিভাবে সহ্য করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”
পরিবার জানিয়েছে, সোমবার এশার নামাজের পর নাহিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: