সিলেটে চা বাগান থেকে জুয়া খেলার অভিযোগে ১২ জন গ্রেপ্তার
Led Bottom Ad

সিলেটে চা বাগান থেকে জুয়া খেলার অভিযোগে ১২ জন গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১২/২০২৫ ১৯:১১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বুরজান চা বাগান থেকে জুয়া খেলার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানার উত্তর লাইন এলাকার ফরিদ স্টোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সেখানে প্রকাশ্যে ‘ঝাণ্ডু-মুন্ডু’ নামের জুয়া খেলছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৫), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মো. রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।


গ্রেপ্তারের বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad