পরিবারের জিম্মায় দুই কিশোরী
ফেসবুকে পরিচয়, সিলেটে এসে আটক!
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাড়ি থেকে পালিয়ে সিলেটে আসা দুই কিশোরীকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ ও খুলনা জেলার ওই দুই কিশোরী কয়েক মাস ধরে ফেসবুকে পরিচয়ের পর ‘সম্পর্কে জড়ায়’। এরপর শুক্রবার তারা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার একটি রিসোর্টে অবস্থান করে। পরদিন একসঙ্গে থাকার জন্য থানার পাশের একটি বাসা ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হেফাজতে নেয়।
জানা গেছে, তাদের একজন কলেজছাত্রী এবং অন্যজন স্কুলছাত্রী। প্রথমে ঢাকায় তাদের দেখা হয়, পরে দুজন সিলেটে আসে। আটক কিশোরীদের মধ্যে স্কুলছাত্রীর কাছে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
ঘটনার পর পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং যাচাই-বাছাই শেষে রোববার তাদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়।
এ রহমান
মন্তব্য করুন: