বড়লেখায় প্রবাসীর টাকা আত্মসাত, বিচার চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি
Led Bottom Ad

বড়লেখায় প্রবাসীর টাকা আত্মসাত, বিচার চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৯/১১/২০২৫ ২০:৫৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিচার চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন কুয়েতপ্রবাসী ব্যবসায়ী মাহবুবুর রহমান। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার মৃত মুহিবুর রহমানের ছেলে।


মাহবুবুর রহমান জানান, একই এলাকার আব্দুল কাইয়ুম ও দিলারা জামানের নেতৃত্বে একটি চক্রের প্রতারণার শিকার হন তিনি। প্রবাসের সঞ্চয় দিয়ে বড়লেখা বাজারের একটি তিনতলা মার্কেট কেনেন। দাম নির্ধারণ হয় ৯৯ লাখ টাকা। চারটি চেকে টাকা পরিশোধও করেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে মার্কেট হস্তান্তর না করে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন।


মাহবুবুর রহমানের দাবি, তিনি পরে জানতে পারেন, মার্কেটটি আগেই অন্য একজনের কাছে বিক্রি করে রাখা হয়েছিল এবং সেই মামলায় আব্দুল কাইয়ুম কারাগারে ছিলেন। এরপরও তাকে ধৈর্য ধরতে বলা হয়। পরে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে চারটি চেকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও কোনো চেকই নগদায়ন হয়নি।


তিনি আরও বলেন, টাকার বদলে প্রায় ৮৪ শতাংশ জমি দলিল করে দেওয়া হয়। কিন্তু পরে জানা যায়, ওই জমির দলিলও ভুয়া। প্রকৃত মালিকানা অভিযুক্তদের নয়। বিষয়টি নিয়ে কথা বলায় সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ দিয়ে হয়রানির ভয়ও দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে পুলিশ গিয়ে তাঁকে খুঁজেছে—এমন অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad