সিলেট ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে চিকিৎসক নিখোঁজ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে এক নারী চিকিৎসক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ চিকিৎসকের নাম তাহমিনা আক্তার লাভলী (৬৬)।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর থেকে তাহমিনা আক্তারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি চাঁদপুরের চান্দ্রা এলাকার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, “তাহমিনা আক্তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি নিখোঁজ হয়েছেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।”
যদি কেউ তাঁর সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
তাহির আহমদ
মন্তব্য করুন: