জোটগত কারণে সিলেটে জামায়াতের প্রার্থী পরিবর্তনের আভাস!
Led Bottom Ad

আলোচনা সর্বত্র

জোটগত কারণে সিলেটে জামায়াতের প্রার্থী পরিবর্তনের আভাস!

রোদ্দুর ‍রিফাত, নিজস্ব প্রতিবেদক

২৮/১১/২০২৫ ১৮:৪০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। দেশের অন্যতম ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিছু আসনে প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে। বিষয়টি জোরালো জল্পনার জন্ম দিয়েছে রাজনীতির মাঠে। অনেকেই বলছেন, ৮ দলীয় বৈঠকের পর থেকে এই সিদ্বান্ত আসার সম্ভাবনা রয়েছে। 


জামায়াত অন্য ইসলামী আট দলের সঙ্গে সমঝোতার আলোচনায়। চূড়ান্ত সমঝোতা হলে কিছু আসন অন্য দলের জন্য ছাড় দেওয়া হতে পারে। তবে কোন আসনে পরিবর্তন হবে, তা এখনো নিশ্চিত নয়।


জানাগেছে, সিলেটের ছয়টি আসনে কোথায় প্রার্থী বদল হতে পারে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনায় থাকছে—যেখানে জামায়াতের প্রার্থী তুলনামূলক দুর্বল বা অন্য দলের প্রার্থী শক্তিশালী। এর ফলে জমে উঠেছে সিলেটের মাঠে নতুন রাজনৈতিক হিসাব—প্রার্থী বদলের সম্ভাবনা যেন মাঠের উত্তেজনা আরও বাড়াচ্ছে।


সিলেটের ৬ টি আসনে জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন, সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান,সিলেট-২: অধ্যক্ষ আবদুল হান্নান,সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ,সিলেট-৪: জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন,সিলেট-৫: মাওলানা আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে মো. সেলিম উদ্দিন। 

দলীয় প্রার্থীরা ঘোষণা পরবর্তীতে পোস্টার, ব্যানার ও গণসংযোগ শুরু করেছেন। তবে চূড়ান্ত ঘোষণার আগে সকলেই মাঠে প্রচারণা চালাবেন।


এ ব্যাপারে সংগঠনের সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন:“সমঝোতা হলে আসন ছাড়ার বিষয় বিবেচনা করা হবে। মাঠে যাঁর জয়ের সম্ভাবনা বেশি, সেটিই দেখা হবে। প্রার্থী পরিবর্তন হলেও আগের প্রার্থী নতুন প্রার্থীর পক্ষেই কাজ করবেন।” তবে সিলেটের কোন আসন আলোচনায় আছে বা অন্য দল কতটি আসন চাইছে, তা স্থানীয় পর্যায়ে এখনও জানা যায়নি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad