মাধবপুরে কালনীর ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ
Led Bottom Ad

মাধবপুরে কালনীর ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১১/২০২৫ ১৩:৫৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ট্রেনটি মাধবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। মুহূর্তেই থেমে যায় পুরো ট্রেন। প্রায় এক হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষায় পড়েন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ইঞ্জিন ত্রুটি সমাধান সম্ভব হয়নি।


শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, ইঞ্জিন বিকলের সময় পরিস্থিতি এমন ছিল যেন ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি জানান।


তার ভাষায়, “সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।”


তিনি আরও বলেন, ইঞ্জিনটি দ্রুততম সময়ে মেরামত বা পরিবর্তনের মাধ্যমে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘসময় ধরে ট্রেনটি ইটাখোলায় দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে অপেক্ষা করছেন। সবাই তাকিয়ে আছেন—কবে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad