বিশ্বনাথে কানাডা প্রবাসীর সাথে সাংবাদিকদের জুলাই বিপ্লব বিষয়ক মতবিনিময়
Led Bottom Ad

বিশ্বনাথে কানাডা প্রবাসীর সাথে সাংবাদিকদের জুলাই বিপ্লব বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৩/১১/২০২৫ ১৭:৫৮:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জুলাই বিপ্লব বিষয়ক মতবিনিময় সভা করেছেন কানাডার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এমআর আজিজ। রবিবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকায় তাঁর বাসভবনে সভা অনুষ্ঠিত হয়।


সভায় এমআর আজিজ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের সফলতা কোনো দল বা ব্যক্তির একক নয়। এটি সমগ্র বাঙালি জাতির সফলতা। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরাও বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ওই সময়ে আমরা বিভিন্ন দেশের রাজপথ আন্দোলনে সক্রিয় ছিলাম। তাই প্রবাসীরাও জুলাই বিপ্লবের অংশীজন।”


তিনি আরও বলেন, “সিলেট বিভাগের মানুষদের সমন্বয়ে কানাডায় প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’ গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনা মহামারি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে থেকেছি। টরন্টো বাংলা পাড়া ক্লাবের মাধ্যমে ক্রীড়াঙ্গনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করছি। নতুন প্রবাসীদেরও আমরা এই সংগঠনগুলোর মাধ্যমে সহায়তা দিই।”


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশা করছি। ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেবেন। জাতীয় নির্বাচন স্বচ্ছভাবে হলে পরবর্তীতে স্থানীয় নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। বিশ্বনাথ পৌরসভার ‘মেয়র’ পদে আমার অংশগ্রহণের ইচ্ছা আছে।”


মতবিনিময় সভায় রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ এবং ব্যবসায়ী রফিজ আলীও বক্তব্য রাখেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad