জকিগঞ্জ সীমান্তে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ
Led Bottom Ad

জকিগঞ্জ সীমান্তে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০২/১১/২০২৫ ১৭:৪৯:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিছু স্থাপনা ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপের পর বিএসএফ পিছু হটে। রোববার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।


জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।


বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক চলছে। এ ছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad