কমলগঞ্জের ধলাই নদীতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

কমলগঞ্জের ধলাই নদীতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১১/০৭/২০২৬ ১৪:৪৮:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর ঘাস কেটে সাঁতরে নদী পার হওয়ার সময় ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 


শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস (৩০) নামে এক ব্যক্তি নদীর অপর পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে ঘাসের বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় বলাই দাস তীরে উঠতে পারলেও মাসুক মিয়া স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা চেষ্টা করেও তার সন্ধান পায়নি।


খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম প্রথম সিলেটকে জানান, নদীতে তীব্র স্রোত থাকায় সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। তারা এলে পুরোদমে উদ্ধারকাজ শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: