মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/০৭/২০২৬ ১৪:৪২:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-শমসেরনগর সড়কে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 


শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শমসেরনগর প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম সিলেটকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: