স্বজনহারা পরিবারে শোকের মাতম
ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা–কন্যাসহ দুইজন নিহত, আহত ৪
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা–কন্যাসহ দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকার ঢাকা–সিলেট মহাসড়কের নোমান ফার্নিচার অ্যান্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বিরতিহীন নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭) ও তাজপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৪৮৫৫) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মো. হারুন মিয়া (৩২) ও তাঁর কন্যা আনিসা (৮) মারা যান।
নিহত হারুন মিয়া ও তাঁর মেয়ে আনিসা সিলেটের ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন— তারা হলেন মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০), তিনজনই মজিদপুর গ্রামের বাসিন্দা, এবং বেলাল আহমেদ মুকিত (৩৭), পিতা নাসির আলী, গ্রাম ইনাতগঞ্জ, থানা জগন্নাথপুর, সুনামগঞ্জ। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।”
এ রহমান
মন্তব্য করুন: