টিলাগড়ে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালিকে ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকী
বাসার ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালীকে ভয়-ভীতি প্রদর্শনসহ হুমকীর ঘটনায় সিলেট শাহপরান থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগকারী মহিলা নগরীরর টিলাগড় মাদানীবাগ বাসা নং-৭৭ এর বাসিন্দা এম নেসা ভিলার মেহেরুন নেছা বেগম। তিনি চলতি মাসের ১৫ অক্টোবর থানা ভারপ্রাপ্ত বরাবরে লিখিত অভিযোগে জানান. ভাড়াটিয়া হোসেন আলীর ছেলে টমটম চালক সুমন মিয়া ও সাহেদ মিয়া প্রায় ১ বছর যাবৎ মেহেরুন নেছা বাসার গেইটের সাথে গেরেজ ও গেরেজের উপরের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে দুই ভাড়াটিয়া সুমন ও সাহেদ প্রতি দিন গভীর রাতে বাসায় আসা যাওয়া করে। এমনকি তারা বাসার গ্যারেজে বসে লোকজন নিয়ে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। ভাড়াটিয়া সুমন মিয়া, সাহেদ মিয়া তাদের রুমে ইয়াবা এবং গাজা এবং বাসার ভিতরে পরিত্যক্ষ বাথরুমে রেখে বিভিন্ন লোকজের কাছে গোপনে বিক্রি করে-এমন তথ্যও আমার কানে পৌছে। এর পর থেকে বাসার সিসিফুটেজ খেয়াল করতে থাকি।
সিসিফোটেজ দেখার পর আমি বিস্মিত ও হতবাক হয়ে যাই। ওইদিনের পর সুমন মিয়া ও সাহেদ মিয়াকে বিষয়টি অবগত করে বাসা ছেড়ে দিতে বলা হলে সুমন মিয়া ও তার মা স্বপ্না বেগম বাড়িওয়ালি মেহেরুন নেছাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ৮ অক্টোবর সন্ধ্যায় সুমন মিয়াকে বাসা ছেড়ে দিতে চাপ দিলে সে অন্যায়ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে বলে মেহেরুন নেছা অভিযোগে উল্লেখ করেন।
এ অবস্তায় মেহেরুন নেছা এলাকার পরিবেশ রক্ষা এবং নিজের নিরাপত্তা হীনতার কথা উল্লেখ করে মাদক বিক্রেতা ভাড়াটিয়া দের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য সুমন ও সাহেদের বিরুদ্ধে এর আগেও বালুচর পানি ট্যাংকির নিচের ১৮,৫০,০০০/-টাকার ছিনতাই মামলা রয়েছে ও কোতোয়ালী থানায় ইয়াবা মামলা রয়েছে। বিষয়টি পরবর্তীতে প্রতিবেশিদের মাধ্যমে জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করে বিষয়টির দ্রুত হস্তক্ষেপ কামনা করি।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: