বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির মাতৃবিয়োগ লুনা’র শোক
Led Bottom Ad

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির মাতৃবিয়োগ লুনা’র শোক

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৮/১০/২০২৫ ১৮:৪১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহিরের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ ১৮ অক্টোবর শনিবার দুপুর ২ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারী  হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। মৃত্যুকালে তিনি ৩পুত্র-১কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। 


এদিকে সিলেটের বিশ্বনাথের দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শানুর আলী মামুন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সিইও ও ডা. মাহবুব আলী জহির (উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি) এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।


শনিবার সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি’। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে জান্নাত নসীব এবং এর সাথে শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad