মায়ের লাশের পাশে কাঁদছিল দুই শিশু : দরজা ভেঙে উদ্ধার
Led Bottom Ad

মায়ের লাশের পাশে কাঁদছিল দুই শিশু : দরজা ভেঙে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

৩১/০৮/২০২৫ ১৮:৪০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রাম থেকে হোসনেয়ারা (৩০) নামের এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোসনেয়ারা সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। নিহত হোসনেয়ারা চার বছরের একটি মেয়ে প্রিতি ও তিন বছরের লাবিব নামে একটি ছেলে সন্তান রয়েছে।  রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ফৈলতৈলছগ্রাম থেকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টায় দুই শিশুর চিৎকারে শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্ত দরজা বন্ধ থাকায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।এসময় হোসনেয়ারা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।


স্থানীয়রা জানান, হোসনেয়ারা ও তার পরিবারের মধ্যে কোন কলহ ছিল না।স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকতেন। 


সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad