অশিক্ষিত ও চাঁদাবাজে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত ও চাঁদাবাজে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

প্রথম ডেস্ক

২৭/০৯/২০২৬ ১২:৫৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। দেশে অশিক্ষিত ও চাঁদাবাজদের উপদ্রব বেড়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন সাদিয়া আয়মান।

পোস্টে বাংলা ও ইংরেজি অক্ষরে সাদিয়া লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পোস্টের শেষ অংশে ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক উল্লেখ করে তিনি লেখেন, ‘এটি চরম লজ্জার ও ধিক্কারজনক!’

এদিকে নিজের পোস্টে সমালোচকদেরও কড়া জবাব দেন সাদিয়া আয়মান। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে । তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে ।

তোদের বাবা,মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা,মেয়ে,বোন দের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’ সাদিয়া আয়মানের এই পোস্টে অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার দ্রুত বিচারও দাবি করেছেন অনেকে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad