সিলেট ও হবিগঞ্জে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী: ১০ দিনেও মেলেনি সন্ধান

পরিবারে চরম উদ্বেগ

সিলেট ও হবিগঞ্জে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী: ১০ দিনেও মেলেনি সন্ধান

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৯/২০২৬ ২২:৪৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ও হবিগঞ্জে পৃথক দুই ঘটনায় দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ১০ দিন পরও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে একজন স্কুল ছুটির পর এবং অন্যজন মাদরাসায় যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। যথাক্রমে ৯ ও ১০ বছর বয়সী দুই শিশুর কোনো হদিস না পাওয়ায় তাদের পরিবারে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কানাইঘাটে স্কুল ছুটির পর নিখোঁজ প্রথম শ্রেণির নিহা

সিলেটের কানাইঘাটে স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি মোসাম্মাৎ নিহা (৯) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজ নিহা উপজেলার গাছবাড়ি ট্যালেন্ট একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ও আমরপুর গ্রামের মৃত জফুর উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি হওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নিহা বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

নিহার সন্ধান পেতে সর্বসাধারণের সহায়তা চেয়েছে পরিবার। কোনো সদয় ব্যক্তি শিশুটির সন্ধান বা তথ্য পেলে ০১৭৯৬-২৩৩৬৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন স্বজনরা।

হবিগঞ্জে উদ্ধার হয়নি মাদরাসাছাত্রী মীম, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

অন্যদিকে, হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। সে বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে এবং স্থানীয় ‘দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমি’র তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসা ছুটি শেষে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর ফেরেনি। স্বজনরা মাদরাসায় গিয়ে তার ব্যবহৃত বই-খাতা ও ব্যাগ পেলেও মীমের কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বজনের বাড়ি খোঁজাখুঁজি, এলাকায় মাইকিং এবং মীমের দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। কিন্তু ১০ দিন পার হলেও উদ্ধার না হওয়ায় স্থানীয় থানা-পুলিশের ভূমিকা ও তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad