তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত, মা আহত

তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত, মা আহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৪/০৮/২০২৬ ১৩:৩০:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় নুসরাত (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা ইতি আক্তার (৫০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন ইয়াকুব আলী চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত ঢাকার কদমতলী থানার ১৭৮ পূর্ব ধোলাইপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মতিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত ও তার মা ইতি আক্তার সিএনজিচালিত অটোরিকশাযোগে (রেজি নং- সিলেট খ- ১২-৫৯৭৮) যোগে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সিলেটগামী একটি বেপরোয়া গতির গেইটলক বাস (সিলেট-ব-১১-০০১৪) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নুসরাত ঘটনাস্থলেই নিহত হন এবং তার মা ইতি আক্তার আহত হন।

আহত ইতি আক্তারকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সাইফুল ইসলাম বাবু /রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad