মৌলভীবাজারে ব্যস্ততম সড়কে ব্যবসায়ীর ওপর স্ত্রীর হামলা

ভিডিও ঘিরে তোলপাড়

মৌলভীবাজারে ব্যস্ততম সড়কে ব্যবসায়ীর ওপর স্ত্রীর হামলা

কামরান আহমদ, মৌলভীবাজার

০২/০৯/২০২৬ ২৩:০৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের ব্যস্ততম এম. সাইফুর রহমান সড়কে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর ওপর তার স্ত্রীর আকস্মিক ও প্রকাশ্য শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গত ১ সেপ্টেম্বর (সোমবার) ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে নানা চর্চা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার বাসিন্দা। তিনি মৌলভীবাজার শহরে ঘুরে ঘুরে শরবত, চটপটি ও হালিম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর ঢাকা থেকে তার স্ত্রী কুহিনূর বেগম (ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকচ্ছ নোয়াগাঁও গ্রামের মোঃ সাদির মিয়ার কন্যা) মৌলভীবাজারে আসেন। পরে এম. সাইফুর রহমান সড়কে ওবায়দুলকে দেখতে পেয়েই তিনি উত্তেজিত হয়ে চড়াও হন।

একপর্যায়ে প্রকাশ্য রাজপথে সবার সামনে তিনি স্বামীর ওপর অতর্কিত শারীরিক হামলা চালান এবং অসংবেদনশীল আচরণের মাধ্যমে গুরুতর আঘাত করেন। ওবায়দুলের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের কাছে কান্নাকাটি করে ওবায়দুল দাবি করেন, পারিবারিক নির্যাতন থেকে বাঁচতেই তিনি মৌলভীবাজারে এসে ব্যবসা শুরু করেছিলেন। তিনি তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের বিচার দাবি করেছেন।

এদিকে, ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও মৌলভীবাজারের সচেতন নাগরিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, প্রকাশ্য রাজপথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা শহরের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত করে।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় এবং শহরের বাণিজ্যিক এলাকায় অসামাজিক কোন্দল এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad