মাধবপুরে আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ গ্রেফতার

মাধবপুরে আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৩/০৯/২০২৬ ০০:০১:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মাধবপুর বাজারস্থ ‘তাজ মহল আবাসিক হোটেল’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর বাজারের ‘বিউটি খাবার হোটেল’-এর ৩য় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে সামাজিক পরিবেশ ও শান্তি বিনষ্ট করছে—দুপুর ১টা ১০ মিনিটে এমন একটি গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ প্রশাসনের নির্দেশে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার, এসআই মোঃ ওবায়দুল কবির, এসআই সুমন চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ একরামুল হক ও সঙ্গীয় নারী কনস্টেবলসহ টহল পুলিশের একটি দল যৌথভাবে সেখানে অভিযান চালায়।

​অভিযানকালে হোটেলের ৩য় তলা থেকে অসামাজিক কার্যকলাপ ও গণউপদ্রবের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন: নীলফামারীর জলঢাকা থানার দক্ষিণ কাজির হাট এলাকার আঃ রশিদ (৩১),ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর থানার পূর্ববাগ এলাকার মোঃ রুবেল (২৫), 

হবিগঞ্জ জেলার  মাধবপুর থানার মদনপুর এলাকার মোঃ সজিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার এক্তারপুর এলাকার মোঃ জালাল উদ্দিন (২৮),  একই এলাকার হোটেল ম্যানেজার মোঃ তোফাজ্জল (২৫) এবং মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার সুরঞ্জিত পাল সোহেল,   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক্তারপুর এলাকার মোছাঃ খাদিজা (২১), একই থানার মেঘশিমুল এলাকার মুন্নী আক্তার (২৩),মাধবপুর থানার মদনপুর এলাকার নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০) এবং একই এলাকার সুমাইয়া (২০)।

​মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের  থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


​রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad