সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালাল আসামি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুনামগঞ্জ সিলেট সড়কের দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে দামোধরতপী পয়েন্ট থেকে নিয়মিত মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেন শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার পথে দৌড়ে পালিয়ে যান আসির।
এসময় তার হাতে পুলিশের হাতকড়া পরানো ছিল। এদিকে আসামির পলায়নের পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে।
দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি শালিসে ছিলেন। পরে খবর পান আসির মিয়া হাতকড়াসহ পালিয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা মো. অলিউল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: