জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৮

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৮

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০২/০৯/২০২৬ ২৩:১৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দালালদের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তাঁর স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তাঁর স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তাঁর ছেলে নূর মোহাম্মদ (১১) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে। পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad