নির্বাচন ৮ অক্টোবর
বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাজুস সিলেট জেলা শাখার মনোনয়নপত্র দাখিল
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জুয়েলারি ব্যবসায়ী, প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) কাঙ্ক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন উপলক্ষ্যে বুধবার (২ অক্টোবর) নগরীর রংমহল টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল থেকেই সর্বস্তরের ব্যবসায়ী ও ভোটারদের উপস্থিতি কার্যালয় চত্বরে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে। প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্ব স্ব পদের মনোনয়নপত্র জমা দেন। এতে পুরো রংমহল টাওয়ার প্রাঙ্গণ ভোটার ও সমর্থকদের পারস্পরিক কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত উপস্থিতি মিলমেলায় পরিণত হয়।
সংগঠনের গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসরণ করে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বুধবার (২ সেপ্টেম্বর) একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি পদে মদন মোহন কর্মকার ও কোষাধ্যক্ষ পদে আরুণ রায়।
অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে আব্দুল করিম মল্লিক, বরুন বনিক ও স্বপন কর্মকার,সাধারণ সম্পাদক পদে নির্মল কুমার রায় ও রতন দে, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পদে ইয়াসিন সুমন ও সুহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি পদে সেলিম আহমদ, লক্ষন ঘোষ, আজমল আহমদ ও প্রদীপ রায়।
এছাড়া নির্বাহী সদস্য পদে ব্যবসায়ী ও ভোটারদের সমর্থন নিয়ে বিপুল উৎসাহে মনোনয়নপত্র জমা দিয়েছেন: ছালা উদ্দীন, বিরেন চক্রবর্তী, শেখ মোহাম্মদ আলমগীর, সুব্রত দাশ, মোস্তাফিজুর রহমান জাকির, সমরেন্দ্র সিংহ, আব্দুল মতিন, মোহাম্মদ বেল্লাল হোসেন, সন্জিত কর্মকার, কার্তিক দত্ত, মনির আহমদ, প্রকাশ রায়, দেলোয়ার হোসেন সুহেল, শামীম আহমদ, বিপ্লব কর্মকার, সুয়েব আহমদ, আব্দুল মতিন এবং আব্দুল আউয়াল।
মনোনয়নপত্র দাখিল শেষে ভোটারদের মাঝেও দারুণ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, একটি সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
বাজুস সিলেট জেলা শাখার এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য হিসেবে রয়েছেন বাজুস কেন্দ্রীয় কমিটির পরিচালক তানভীর রহমান এবং বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য আনিসুর রহমান লাবু। (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং)
আপিল বোর্ডে চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন (সাবেক সাধারণ সম্পাদক, বাজুস কেন্দ্রীয় কমিটি) সদস্য: ইকবাল উদ্দিন মজুমদার (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং) ও সদস্য: মোঃ আরিফুজ্জামান (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং)।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: