জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৭/০৭/২০২৬ ১৬:৩৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টের পাথর ও বালু রক্ষায় গভীর রাতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়।


অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহ আলম নামের একজনকে হাতেনাতে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আটককৃত অপরজন অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা রেখে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ জেলার মৃত চাঁন মিয়ার ছেলে।


এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র একদল চৌকস সদস্য।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন প্রথম সিলেটকে জানান, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে আগামীতেও এই ধরণের ঝটিকা টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আর আর

মন্তব্য করুন: