মাধবপুরে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ডেভিল হান্টের আওতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ মিয়া(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মাধবপুর থানার এসআই মো: শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার নোয়াগাও এলাকায় অভিযান চালিয়ে মো: জাবেদ মিয়াকে গ্রেফতার করেন। সে মাধবপুর পৌরসভার বারাচান্দুরা এলাকার জামাল মিয়ার ছেলে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাবেদ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামী।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: