ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সভা ও পুরস্কার বিতরণ
ছাতকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রস্তুতি পর্বের পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ দাসের পরিচালনায় আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ার অধ্যক্ষ হিমাদ্রি গোস্বামী মহারাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি মহন্ত রায়, সভাপতি রবীন্দ্র কুমার দাস, আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, ছাতক পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস পোদ্দার, ছাতক পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলন তরফদার, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর দাস, শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণয় কুমার আচার্য মুন্না ও সাধারণ সম্পাদক বিশ্ব দে।
এছাড়াও ছাতক শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুষেন দে, সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সুশীল রায় ও বিজিত রঞ্জন কর, সহ-সাধারণ সম্পাদক পংকজ দত্ত, মিশন চন্দ মিশু ও প্রীতিময় দাস টিটু, কোষাধ্যক্ষ সঞ্জয় কর, সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি ঘোষ রুনু, সহ-সাংগঠনিক সম্পাদক নুপুর দাস, প্রচার সম্পাদক শ্যামল দাস, সহ-প্রচার সম্পাদক চিরঞ্জীব দে চয়ন, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা দে শিখা, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দাস তুষার ও সেঁজুতি তরফদার হৃদি, মহিলা সম্পাদিকা সুস্মিতা আচার্য্য রক্সি এবং অজয় কৃষ্ণ পালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য পংকজ কুমার দাস, কৃষ্ণ দাস রায়, অতিন্দ্র দেবনাথ টুটুল, অধীর মালাকার, অধীর চন্দ্র দাস, গোবিন্দ পাল, জীবন চন্দ, সুদীপ দেব, রতন দেবনাথ, শ্রীকান্ত রায়, কার্তিক লাল রায় রনি, নিশন গোস্বামী, ভাস্কর দত্ত, সুমন দাস, মৃদুল দাস, শাওন কুন্ডু, সুজিত পাল ভুলু, অঞ্জন দাস, নিধু আচার্য্য, রাজন পাল, তপন পাল, কেশব পাল, শাওন দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে সংগীত, চিত্রাঙ্কন, উলুধ্বনি, গীতা পাঠ ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ‘নৃত্যকলি’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন সম্পন্ন হয়।
সুজন তালুকদার/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: