পানির দাবিতে নগর ভবনে বিক্ষোভ, বাবর ও তাহেরের বিরুদ্ধে মামলা

পানির দাবিতে নগর ভবনে বিক্ষোভ, বাবর ও তাহেরের বিরুদ্ধে মামলা

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৯/২০২৬ ০৩:৪৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের জল্লারপাড় এলাকায় পানির চরম সংকটের প্রতিবাদে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবনে খালি কলস ও বালতি নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে ব্যবসায়ী বাবর বক্স এবং সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহেরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে সিসিক কর্তৃপক্ষ। ঘটনাটিকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্যমতে, জল্লারপাড়ের অর্ধশতাধিক পরিবার দীর্ঘদিন ধরে সিসিকের সরবরাহ করা পানি না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এর প্রতিকার চেয়ে সম্প্রতি ব্যবসায়ী বাবর বক্স ও এহসানুল হক তাহেরের নেতৃত্বে বাসিন্দারা সিসিকের পানি শাখায় লিখিত অভিযোগ দেন। তবে দুদিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিক্ষুব্ধ বাসিন্দারা খালি কলস ও বালতি হাতে নগর ভবনের ষষ্ঠ তলায় পানি শাখার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

সিসিকের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভকারীরা পানি শাখার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী তাদের আলোচনার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিকের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশে সোপর্দ করেন। পরে সিসিকের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস শহীদ বাদী হয়ে থানায় মামলা করেন।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, আটক ছয়জনের মধ্যে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় এহসানুল হক তাহেরকে ৪ নম্বর ও বাবর বক্সকে ৫ নম্বর আসামি করা হয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad