তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/০৭/২০২৫ ১৯:০৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে (উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান) ফেরদৌস আলম আখঞ্জীর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  


সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক লায়েছ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোশাহিদ আলম।  বক্তব্য দেন কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।  


পরিচিত সভায়, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির  দুই সদস্য কামাল হোসেন, শামসুল হক (মেম্বার)  ছাড়া, বাকি সকল সদস্য ফেরদৌস আলম আখঞ্জী, আব্দুস ছামাদ, বাচ্চু মিয়া,আলী আমজদ, মো.সিজিল মিয়া,মো,মো.লালু মিয়া,মো.ফারুক মিয়া উপস্থিত ছিলেন।  


সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নানা দিক তুলে ধরা হয় এবং দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: