তাহিরপুরে বিজিবির অভিযান: ১৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
Led Bottom Ad

তাহিরপুরে বিজিবির অভিযান: ১৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৬/০৫/২০২৬ ২০:৩৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এক সাঁড়াশি অভিযানে এক হাজার আটশত নব্বই (১,৮৯০) পিস ভারতীয় ইয়াবাসহ সাগর মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) ভোরে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, (২৮ বিজিবি)-এর অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীরেন্দ্রনগর এলাকায় মোটরসাইকেল যোগে ভারত থেকে আসার পথে সাগর মিয়াকে চ্যালেঞ্জ করে বিজিবি। পরে তাঁর দেহ তল্লাশি করে ১,৮৯০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত সাগর মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।


সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেটসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬ লাখ ৬৮ হাজার টাকা।


তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আইনি প্রক্রিয়া শেষে তাহিরপুর থানায় সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad