শাবিপ্রবিতে যুক্ত হলো নতুন দুটি বাস
Led Bottom Ad

যাতায়াত সংকট লাঘবের আশা

শাবিপ্রবিতে যুক্ত হলো নতুন দুটি বাস

শাবিপ্রবি প্রতিনিধি

১৪/০৫/২০২৬ ২২:৫৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে পরিবহন বহরে যুক্ত হয়েছে নতুন আরও দুটি বাস। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে প্রাপ্ত এই বাস দুটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে বাসের প্রতীকী চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “পূবালী ব্যাংক উপহার হিসেবে যে দুটি বাস দিয়েছে, তা আমাদের পরিবহন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ফান্ডের সীমাবদ্ধতা থাকলেও আমাদের মূল সম্পদ শিক্ষার্থীরাই; যারা ভবিষ্যতে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবে।”

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংক পিএলসি সিলেটের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে এই মহতী উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানানো হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad