গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার
Led Bottom Ad

গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৪/০৫/২০২৬ ২১:৪৯:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভাস চন্দ্র দাস (২৬) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টুনি নামে পরিচিত ছিলেন।


বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার হাদারপার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মৌরাপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে তিনি নিজ কক্ষের বাথরুমে প্রবেশ করে দরজা বন্ধ করেন। পরে সেখানে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”


মৃত বিভাস চন্দ্র দাস ওরফে টুনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৌরাপুর গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের হাদারপার বাজারে জনৈক নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad