সিলেটে ট্রেনের টিকিট কাটতে চরম ভোগান্তি
Led Bottom Ad

সার্ভার ও ওটিপি জটিলতায় ক্ষুব্ধ যাত্রীরা

সিলেটে ট্রেনের টিকিট কাটতে চরম ভোগান্তি

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৫/২০২৬ ১২:৪১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে সার্ভার জটিলতা ও ওটিপি (OTP) কোড না আসায় ট্রেনের টিকিট কাটতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৩ মে) রাত ৯টা থেকে অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহে সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও টিকিট বিক্রির সার্ভারে লগইন করা সম্ভব হচ্ছে না। স্টেশনে টিকেট নিতে আসা আবু নাসের জানান, এক ঘণ্টার বেশি সময় কাউন্টারে দাঁড়িয়ে থাকলেও ওটিপি না আসায় কোনো টিকিট ইস্যু হচ্ছে না। এ নিয়ে রেল কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এমনকি পেমেন্ট সম্পন্ন হওয়ার পরও অনেক ক্ষেত্রে টিকিট ইস্যু না হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। ওটিপি কোড আসতে দেরি হওয়া বা না আসার কারণে সাধারণ যাত্রীরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "সার্ভারসংক্রান্ত জটিলতা সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন এবং দ্রুত সেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।" সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad