ধর্মপাশায় অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য আটক
Led Bottom Ad

ধর্মপাশায় অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৫/২০২৬ ২৩:৩৫:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মড়লপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার মড়লপাড়া গ্রামের মোছা. ময়না (৪৫), মাহফুজ মিয়া (১৯), শুভ মিয়া (২২), জাকিরুল মিয়া (৩৫) এবং কিশোর অয়ন হাসান (১৫)। অভিযানকালে তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি হিসাবের খাতা (বই) জব্দ করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad