‘প্রথম সিলেট’ এ ছাতক প্রতিনিধির নিয়োগ পেলেন উজ্জীবক সুজন তালুকদার
সিলেট থেকে প্রকাশিত বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল প্রথম সিলেট-এর ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ছাতক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার। বৃহস্পতিবার (৭ মে) পত্রিকাটির সম্পাদক দেবব্রত রায় দিপন স্বাক্ষরিত এক নিয়োগপত্রে তাকে ছাতক প্রতিনিধি হিসেবে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেন।
উজ্জীবক সুজন তালুকদার দীর্ঘদিন ধরে সত্য,সাহসী ও ঝুঁকি মোকাবেলা করে পেশাদার সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি এর আগে তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল ও ভাটির কণ্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন।
নিয়োগপত্রে সম্পাদক আশা প্রকাশ করেন, নবনিযুক্ত ছাতক প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবেন। একইসাথে উন্নয়ন বঞ্চিত শিল্পনগরী ছাতকের স্থানীয় সমস্যা গণমাধ্যমে তোলে ধরার মাধ্যমে সমাধানে ব্রতী হবেন।
উজ্জীবক সুজন তালুকদার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে সংবাদ প্রকাশের জন্য নিজের সেলফোন নাম্বারে 01719-192289 যোগাযোগ করার অনুরোধ জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: