সিলেটে পরিবহন শ্রমিক সংঘর্ষ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু
Led Bottom Ad

মামলা দায়ের

সিলেটে পরিবহন শ্রমিক সংঘর্ষ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৫/২০২৬ ২২:০৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গত ২৭ এপ্রিল সংঘটিত পরিবহন শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেলওয়ার হোসেন নামের ওই শ্রমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২ মে একই ঘটনায় আহত রিপন আহমদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল, যার ফলে এই সংঘর্ষের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

নিহত দেলওয়ারের বাবা ছাবলু মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে শ্রমিক নেতা মইনুল ইসলামকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, আলোচিত এই মামলাটির তদন্ত কার্যক্রম ও আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া গুরুত্বের সাথে চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সিলেট-জগন্নাথপুর রুটে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে বিরোধের জেরে কদমতলী বাস টার্মিনাল রণক্ষেত্রে পরিণত হয় এবং দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী এসে দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নতুন করে সংঘাত এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad