গোয়াইনঘাটে পারিবারিক কলহে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম
Led Bottom Ad

স্বামী আটক

গোয়াইনঘাটে পারিবারিক কলহে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৭/০৫/২০২৬ ১৪:৩৬:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা–এর বিছনাকান্দি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ হুসনেয়ারা বেগম (৩৫) এবং অভিযুক্ত স্বামী আবুল কালাম (৪৫), তিনি ওই গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।


স্থানীয়দের ভাষ্য, সকালে নিজ ঘরে রান্না করছিলেন হুসনেয়ারা বেগম। এ সময় কোনো কথাবার্তা ছাড়াই আবুল কালাম দা নিয়ে তার ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।


পরে স্থানীয় আনসার ও ইউপি সদস্যদের সহায়তায় অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।


আহত গৃহবধূকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার পিঠ ও ডান হাতের কব্জিতে গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত আবুল কালাম দাবি করেছেন, তার স্ত্রী তাকে ভয় দেখানোর কথা বলেছিলেন, তাই তিনি “ভয় দেখাতে” কুপিয়েছেন—যা নিয়ে এলাকায় আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে।


গোয়াইনঘাট থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad