সিলেটে মালিকবিহীন গরুর বাছুর উদ্ধার: মালিকের সন্ধান চায় পুলিশ
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে উদ্ধার হওয়া এক বছর বয়সী একটি ‘ডেকি বাছুরের’ (গরুর বাচ্চা) প্রকৃত মালিকের সন্ধান চেয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বুধবার (৬ মে) বিকেলে এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা পুরাতন পুলের কাছ থেকে স্থানীয়রা একটি মালিকবিহীন বকনা বাছুর ঘোরাঘুরি করতে দেখেন। পরে বাছুরটি উদ্ধার করে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়। বর্তমানে এটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
এসএমপি জানায়, যদি কোনো ব্যক্তি এই বাছুরটির প্রকৃত মালিক হয়ে থাকেন, তবে তাঁকে প্রয়োজনীয় প্রমাণসহ দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বর (০১৩২০-০৬৭৬৮৮) অথবা এসআই মো. মফিজুর রহমানের (০১৭১৭-৫০৫১৭১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যথাযথ যাচাই-বাছাই শেষে বাছুরটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: