সিলেটে ২ বছরের শিশু কন্যা উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
Led Bottom Ad

সিলেটে ২ বছরের শিশু কন্যা উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ

প্রথম ডেস্ক

০৫/০৫/২০২৬ ১৫:০৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে প্রায় ২ বছর বয়সী একটি অজ্ঞাতনামা শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


জালালাবাদ থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। শিশুটি বর্তমানে নিজের নাম-ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছে না।


শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ। কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


যোগাযোগ: ডিউটি অফিসার, জালালাবাদ থানা — ০১৩২০-০৬৭৫৯৯

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad