সিলেটে ট্রাক ও ডিআই পিকআপের সংঘর্ষে ৭ জন নিহত
Led Bottom Ad

সিলেটে ট্রাক ও ডিআই পিকআপের সংঘর্ষে ৭ জন নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৫/২০২৬ ১০:৪১:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলী ইউনিয়ন গেটের সামনে কাঁঠালবোঝাই একটি ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী একটি ডিআই পিকআপের (ছোট ট্রাক) মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শ্রমিকবাহী পিকআপটি কর্মস্থলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad