সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিলেট সফরের অংশ হিসেবে আজ শনিবার (২ মে) সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত সম্পন্ন করেন।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং তাঁর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় ও নজরদারির মাধ্যমে পুরো এলাকা সুরক্ষিত রাখা হয়।
নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর অবস্থানকালে মাজার প্রাঙ্গণে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। মাজার জিয়ারত শেষ করে প্রধানমন্ত্রী তাঁর পরবর্তী নির্ধারিত কর্মসূচিগুলোতে অংশ নিতে মাজার এলাকা ত্যাগ করেন। এর পরপরই তিনি হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।
এ রহমান
মন্তব্য করুন: