জকিগঞ্জ মহান মে দিবস উদযাপন
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’- এই প্রতিপাদ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মে) বেলা পৌনে ১১ টায় শোভাযাত্রা উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, প্রজন্মের ডা. মনজুর রহমান ভূইয়া, ডা. গাজী মো. এহসানুল আলম, ফিল্ড রিসার্চ কর্মকর্তা মো. আব্দুল মালেক খাঁন। ক্বোরআন তেলাওয়াত করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম। সভা সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সবধরণের চিকিৎসা সেবা শ্রমিকসহ সকলের জন্য আয়োজন করেছে উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এ রহমান
মন্তব্য করুন: